মোহামেডানে আসছেন থিসেরা পেরেরা

 
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতে শনিবার দুপুরে ঢাকায় আসছেন শ্রীলঙ্কান ক্রিকেটার থিসেরা প্যারেরা। ভারতীয় ক্রিকেটার বিপুল শর্মার পরিবর্তে সুপার লিগে খেলতে থিসেরা পেরেরাকে নিয়ে আসছে মোহামেডান। গত ৯ জুন বিপুল শর্মা চলে যাওয়ার তার পরিবর্তে শ্রীলঙ্কান ক্রিকেটার থিসেরা পেরেরাকে নিয়ে আসছে মোহামেডান। এমনটি নিশ্চিত করেন মোহামেডানের ক্রিকেট দলের ম্যানেজার ওয়াসিম খান। আগামী ১২ জুন থেকে সুপার লিগের খেলা শুরু হবে। প্রথম ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ লিজেন্ড অব রূপগঞ্জ।   
 

এর আগে মোহামেডানের হয়ে খেলে গেছেন উপল থারাঙ্গা। ঢাকা লিগে মোহামেডানের হয়ে (সাত ম্যাচে ৩৮৬ রান করেন) ভালো খেলার সুবাদে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কান জাতীয় দলে ডাক পান থারাঙ্গা। থারাঙ্গা চলে গেলে তার পরিবর্তে ভারতীয় ক্রিকেটার মিথুন ম্যানহাসকে নিয়ে আসে মোহামেডান। দুই ম্যাচ খেলে সুবিধে করতে (দুই ম্যাচে ৩৭ রান) না পারায় মিথুনের পরিবর্তে আরেক ভারতীয় ক্রিকেটার বিপুল শর্মাকে নিয়ে আসে মতিঝিল পাড়ার দলটি। দুই ম্যাচ খেলে ১৩৪ রান এবং ৪ উইকেট শিকার করে মোহামেডানকে সুপার লিগে উঠিয়ে দেয়ার পেছনে অগ্রণী ভূমিকা রাখেন বিপুল।