মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা ব্রীজের উপরে কার্ভাড ভ্যানের ধাক্কায় লেগুনা উল্টে শিল্পী রাণী শীল (২৯) ও লেগুনার ড্রাইভার শাহ নেওয়াজ (৫০) নামে দুই জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় ও নেপাল চন্দ্র শীল নামে এক পুলিশ কনস্টেবলের আহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
 
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া থানার ওসি হেদায়তুল ইসলাম ভূইয়া রাত সাড়ে ৯ টায় জানান,  দ্রুতগতির কুমিল্লাগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে যাত্রী বোছাই একটি লেগুনাকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়ে মুচড়ে যায়। এতে তিন জন গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাতে সেখানে শিল্পী রাণী শীল ও ড্রাইভার শাহ নেওয়াজ মারা যান।
 
নিহত শিল্পী কুমিল্লার দাউদকান্দির নীল কমল নৌ পুলিশ ফাঁড়ির নেপাল চন্দ্র শীলের স্ত্রী। নেপাল চন্দ্র শীল আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তিনি আরও বলেন লেগুনা ও কাভার্ড ভ্যান দুটি আটক করা হয়েছে।