মুন্সীগঞ্জে অপহরণকালে সেনা সদস্যসহ আটক ৫

এক মাদক ব্যবসায়ীকে অপহরণ করার দায়ে সেনা সদস্যসহ পাঁচ জনকে আটক করা হয়েছে।  একইসঙ্গে অপহরনে ব্যবহৃত একটি সাদা রংয়ের প্রাইভেটকার, তিনটি ধারালো ছোরা, লোহার রড ও রশি জব্দ করা হয়েছে। 
পুলিশ ও স্থানীয়রা জানায়, নবাবগঞ্জের মুসলেমহাটি গ্রামের আমজাদ মাস্টারের ছেলে এবং ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজনকে (৩৫)কৌশলে ডেকে এনে ওত পেতে থাকা একটি প্রাইভেট কারে সুজনকে তুলে নিয়ে ঢাকার দিকে রওনা হয় অপহরণকারীরা। শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজারে পৌছলে সুজন চিৎকার শুরু করে। সুজনের চিৎকারে লোকজন এগিয়ে এসে প্রাইভেট কারটির গতিরোধ করে।
পরে অপহরণকারী নবাগঞ্জের দূর্গাপুর গ্রামের ইমান আলীর ছেলে সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল সফিউদ্দিন (২৮), একই গ্রামের আজিম উদ্দিনের ছেলে নাদিম (২৫), মোজাম্মেল হকের ছেলে সৌরভ (২৬), মোসলেম হাটি গ্রামের আবু সাঈদের ছেলে সেলিম (২৮), একই গ্রামের আনোয়ার খানের ছেলে দুলালকে (২৭) আটক করে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা। শ্রীনগর থানার ওসি সাহিদুর রহমান রাতে জানান জানান, অপহরণের মামলার প্রস্তুতি চলছে।