নেত্রকোনায় জামায়াতের আমীরসহ আটক ৮

 
সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সাঁড়াশি অভিযানের প্রথম দিনে শুক্রবার নেত্রকোনা জেলা পুলিশ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে আটজন জামায়াত-শিবির নেতা-কর্মীকে আটক করেছে।
 
পুলিশ সূত্রে জানা গেছে,  গত শুক্রবার  জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে চালিয়ে সদর উপজেলা জামায়াতের আমীর নজরুল ইসলাম মাস্টার, দুর্গাপুরে উপজেলার আমীর গোলাম রব্বানী, কেন্দুয়া উপজেলার আমীর আতাউর রহমান, মদন উপজেলার সাবেক আমীর মাওলানা রহুল আমীন, বারহাট্টায় জামায়াত কর্মী মো. আবুল কাশেম, কলমাকান্দায় শিবির কর্মী শিপুসহ মোহনগঞ্জ ও আটপাড়া উপজেলায় আরো দুই জামায়াত শিবির কর্মীকে আটক করা হয়। 
    
পুলিশ সুপার জয়দেব চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি আটজন জামায়াত-শিবিরের নেতাকর্মী আটকের কথা স্বীকার করে বলেন, আটককৃতদের নামে নাশকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার এবং আন্দোলনের নামে নানা স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো অভিযোগ রয়েছে। আটককৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।