ফেনীর সোনাগাজী উপজেলায় ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় অস্ত্রসহ ১০ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মতিগঞ্জ এলাকার কাশমির বাজার এলাকার ব্রিকফিল্ডের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি পাইপ গান, ৯টি কার্তুজ, ছোরা, ডাকাতির সময় ব্যবহৃত মুখোশ ও লোহার গ্রিল কাটার একটি মেশিন উদ্ধার করে পুলিশ।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।