খুলনা ও ঝিনাইদহে ২৪২ জন আটক

খুলনা ও ঝিনাইদহ জেলায় ২৪২ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে দুই রাউন্ড বন্দুকের গুলি, দুইটি ছুরি, পাঁচটি রাম দা ও ৯৯টি ইয়াবা উদ্ধার করা হয়।
 
দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে  শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত দুই জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চালায় পুলিশ।
 
খুলনার এসপি হাবিবুর রহমান জানান, জেলার বিভিন্ন থানায় ও উপজেলায় অভিযান চালিয়ে ১৯৪ জনকে আটক করা হয়েছে।
 
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আজবাহার আলি জানান, জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১৪ জন জামায়াত ও এক জন শিবিরকর্মী। বাকি ৩৩ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।