ঠাকুরগাঁওয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৪৫

সন্ত্রাস ও জঙ্গি বিরোধী পুলিশের সাঁড়াশি অভিযানে ঠাকুরগাঁও জেলায় ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
 
শনিবার পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানান গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত হতে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঠাকুরগাঁও সদর, রুহিয়া, পীরগঞ্জ, রানীশংকৈল, বালিয়াডাঙ্গি ও হরিপুর থানায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
 
ঠাকুরগাঁও সদর হতে ৩০ জন, বালিয়াডাঙ্গি হতে ৪ জন, পীরগঞ্জ হতে ১ জন, রানীশংকৈল হতে ৪ জন, হরিপুর হতে ৪ জন ও রুহিয়া হতে ২ জনকে গ্রেফতার করা হয়।
 
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহম্মেদ জানান, জামায়াত, শিবির ও বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস ও জঙ্গি বিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।