পাবনায় মন্দিরের সেবক হত্যার ঘটনায় মামলা

পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আশ্রমের সেবক নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে সদর থানায় আশ্রমের সাধারণ সম্পাদক যুগল কিশোর ঘোষ অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন।
 
পাবনার পুলিশ সুপার আলমগীর কবির বলেন, এই হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয় সেই বিষয়টি মাথায় রেখেই অভিযান চলছে।
 
উল্লেখ্য, শুক্রবার সকালে পাবনা মানসিক হাসপাতালের সামনে নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬০) কুপিয়ে হত্যা করা হয়।