পাবনার বেড়া উপজেলায় হুরাসাগর নদীর তীর থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে জেলেরা মাছ ধরতে গেলে নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে।
পুলিশ জানায়, স্থানীয়দের খবরে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা পাঠানো হয়েছে। লাশ পাওয়ার খবরে আশপাশের গ্রামের কয়েক শ মানুষ দেখার জন্য ভিড় করে।
এলাকাবাসী কয়েকজনের ধারণা, ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর লাশ নদীর পাড়ে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মৃত ব্যক্তির মুখে খোঁচা খোঁচা দাড়ি রয়েছে। তিনি কালো ফুল প্যান্ট পরিহিত।