ভ্যান গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ভ্যান গাড়ির চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। মৃত.  মোছা. তামান্না বেগম (১৪) উপজেলার ছনগড়া গ্রামের মো. বাচ্চু মিয়ার মেয়ে।
 
শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। তামান্না রানীখং উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।
 
এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য মো. সবুজ মিয়া জানায়, শুক্রবার বিকেলে তামান্না আত্মীয়ের বাড়ি একই ইউনিয়নের মাইজপাড়া গ্রাম থেকে ভ্যান গাড়িতে কর নিজ বাড়িতে যাচ্ছিল। পথে ভ্যান গাড়ির চাকার সঙ্গে ওই স্কুলছাত্রীর ওড়না পেঁচিয়ে যায়। এ সময় গলায় ওড়নার ফাঁস লেগে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।