ময়মনসিংহে জেএমবি সদস্য গ্রেফতার

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার যুবকের নাম টুয়েল। তিনি ৩৫ বছর বয়সী।
 
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে  উপজেলার রাধাকানাই  বাজার থেকে তাকে  গ্রেফতার করা হয়।
 
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজিব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  তার বিরুদ্ধে ফুলবাড়ীয়া ও কোতোয়ালি থানায় দুইটি মামলা রয়েছে।