কাওড়াকান্দি ঘাটে বজ্রপাতে যুবক নিহত

 
মাদারীপুরের শিবচরে কাওড়াকান্দি ঘাটে লঞ্চে বজ্রপাতে ফয়সাল সরদার (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন।  আহত হয়েছেন এক যাত্রী। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
 
নিহত ফয়সাল সরদার শিবচর উপজেলার চরশ্যামাইল গ্রামের নয়ন সরদারের ছেলে।
 
জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে এমভি মকবুল নামের একটি লঞ্চ কাওড়াকান্দি ঘাটে এসে পৌঁছায়। এ সময় হালকা বর্ষণের সঙ্গে বজ্রপাত হলে দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সাল সরদারকে মৃত ঘোষণা করেন।