বিসিএসের পুলিশ ক্যাডার সদস্যদের সংগঠন '৩৩তম বিসিএস পুলিশ ফোরাম'র কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মিরপুর স্টাফ কলেজে এ কমিটি গঠিত হয়েছে।
এক সভায় নতুন এ কমিটি গঠন করা হয়। মোট ৪৭ সদস্যের কমিটিতে সর্বসম্মতিক্রমে এস এম শামীম সভাপতি ও মিশু বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কমিটির অন্য সদস্যদের মধ্যে সহ-সভাপতি হিসাবে রয়েছেন জুলফিকার আলী জুয়েল, রাশেদ হাসান, কে এম শহিদুল ইসলাম সোহাগ, হান্নানুল ইসলাম ও ইশতিয়াক আহমেদ। এছাড়া যুগ্ন সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন সাইফুল আলম মুজাহিদ, আশিকুর রহমান, পলাশ রঞ্জন দে, নাজমুল হক ও শেখ ইমরান হোসেন।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে রয়েছেন জয়ব্রত পাল, আবির সিদ্দিকী শুভ্র, রাকিবুল হাসান, অহিদুজ্জামান নূর ও কামরান হোসেন। এছাড়া প্রচার সম্পাদক হিসাবে রয়েছেন সুমন কান্তি চৌধুরী এবং দফতর সম্পাদক সাইদ নাসিরুল্লাহ।
সভায় নতুন কমিটি ঘোষণার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।