পানামাকে উড়িয়ে কোপা আমেরিকার শতবর্ষী আসরের শেষ আট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে একইদিনে তাদের মুখোমুখি হতে হয়েছে দুঃসংবাদের। ডি মারিয়া ডান পায়ে চোট পেয়েছেন।
বাংলাদেশ সময় শনিবার সকালে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ম্যাচে লিওনেল মেসির হ্যাটট্রিকে পানামাকে ৫-০ গোলে হারায় আর্জেন্টিনা।
দলকে এগিয়ে দেওয়া নিকোলাস ওতামেন্দির গোলটিতে অবদান রাখা দি মারিয়া চোট নিয়ে বিরতির দুই মিনিট আগে মাঠ ছাড়েন। ২৮ বছর বয়সী এই উইঙ্গারের চোট কতটা গুরুতর তা এখনও জানা যায়নি। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন তাদের ওয়েবসাইটে জানায়, স্ক্যান করানোর পরই তা বোঝা যাবে।