যশোর শহরের দড়াটানা মোড়ের ঐতিহ্যবাহী বটগাছটি কেটে নেয়ার প্রতিবাদে শনিবার দুপুরে মানববন্ধন করেছেন পরিবেশবাদী সংগঠনের নেতারা ও স্থানীয় সাধারণ মানুষ।
যশোরের পরিবেশবাদী সংগঠন গ্রিনওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশনসহ স্থানীয় লোকজন এ কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধনে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আশিক মাহমুদ সবুজ বলেন, মানুষের ছায়াদানকারী ও পাখিদের আবাসস্থল এই গাছটি কেটে নেয়া অনভিপ্রেত। যারা যে কারণেরই কাটুক না কেন এভাবে গাছ কাটা সমর্থনযোগ্য নয়।