পাকিস্তানের বোলিং কোচ আজহার মেহমুদ!

আবারো পাকিস্তান জাতীয় ক্রিকেট দলে ফিরছেন অলরাউন্ডার আজহার মেহমুদ। তবে এবার কোচের ভূমিকায়।
 
বোলিং কোচ হিসেবে ডানহাতি এ তারকাকে ফেরাতে প্রস্তাব করেছে স্বয়ং পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
 
এর আগে দলের মধ্যস্থতাকারী হিসেবে সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছিলেন বর্তমান প্রধান কোচ মিকি আর্থার।  তবে এ ব্যাপারে পিসিবির পছন্দ আজাহারকে।