খুলনায় মো. মনিরুজ্জামান ওরফে জামান ওরফে ক্যাপটেন (৩৩) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
এ সময় তার কাছ থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার গভীর রাতে নগর গোয়েন্দা পুলিশ খালিশপুর হাউজিং পুরাতন কলোনীর একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার বিকালে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত দেড়টার দিকে গোয়েন্দা পুলিশ নগরীর খালিশপুর থানার জামিলের মোড়স্থ হাউজিং পুরাতন কলোনীর একটি বাসার দ্বিতীয় তলা থেকে মনিরুজ্জামান ওরফে জামান ওরফে ক্যাপটেনকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তার ডান পায়ের কেডস্ (জুতা) এর ভেতর থেকে মোজা দিয়ে ঢাকা পলিথিনে মোড়ানো একটি রিভলবার ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।