উখিয়া ও টেকনাফে বজ্রপাতে নিহত ২

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বজ্রপাতে দুইজন নিহত হয়েছেন।
 
বাহারছড়া পুলিশ ফাঁড়ির আইসি আব্দুল গোফরান জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ার শামলাপুর সমুদ্র সৈকতে বজ্রপাতে নিহত হন কামাল হোসেন (২২) নামে এক জেলে। তিনি শামলাপুর রোহিঙ্গা বস্তির আমির হোসেনের ছেলে।
 
উখিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়ার পালংখালির উত্তর রহমতের বিলে বজ্রপাতে সিরাজোদ্দৌলা (৩২ ) নামের একজন নিহত হয়েছে। তিনি ওই এলাকার মৃত হাজী কামাল উদ্দিনের ছেলে।