শিবগঞ্জে অস্ত্রসহ ৩ জেএমবি সদস্য গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকা থেকে অস্ত্র, গুলি, গান পাউডার ও ককটেলসহ ৩ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
 
আটককৃতরা হলো- উপজেলার মনাকষা পারচৌকা এলাকার আফসার হোসেনের ছেলে শাহ অলিউল্লাহ (৩০), পূর্ব শ্যামপুর এলাকার মহিউদ্দিনের ছেলে ইসারুল হক (২২) ও অপরজন গোবিন্দপুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৩২)।
 
শিবগঞ্জ থানার ওসি এম এম ময়নুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫টার দিকে পুলিশের একটি দল শ্যামপুর ইউসি উচ্চ বিদ্যালয়ের পাশে একটি আম বাগানে অভিযান চালিয়ে ১টি শুটারগান, ১ রাউন্ড গুলি, ৫’শ গ্রাম গান পাউডার ও ৬টি ককটেলসহ শাহ অলিউল্লাহ ও ইসারুল হককে আটক করে। পরে তাদের দেয়া তথ্যে কানসাট এলাকা থেকে তাদের অপর সহযোগী শহীদুল ইসলামকে আটক করা হয়। আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য বলে জানান তিনি।