ভারতের বোলারদের দুর্দান্ত পারফর্মেন্সে ৪৯.৫ ওভারে ১৬৮ রানেই গুটিয়ে গেলো জিম্বাবুয়ে। শনিবার টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
তিন অভিষিক্ত কারুন নায়ার, চাহাল এবং লোকেশ রাহুলকে একাদশে নিয়েই মাঠে নামেন ধোনি। শুরু থেকেই আইপিএল মাতানো বুমরাহ এবং স্রানের তান্ডবে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে।
অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলতে নেমে ৮ রানে আউট হন ক্রেমার। অন্যদিকে সাবেক অধিনায়ক এল্টন চিগুম্বরা ইনিংস সেরা ৪১ রান করেন। ভারতের পক্ষে বুমরাহ ৪টি উইকেট নেন।