ম্যারাডোনা-মেসির আর্জেন্টিনা ফুটবল নিয়ে বাংলাদেশির উন্মাদনার অন্ত নেই। আর সেই উন্মাদনাকে একরকম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
কোপা আমেরিকায় পানামার বিপক্ষে ম্যাচের আগে শুক্রবার বাংলাদেশি ভক্তদের নিয়ে একটি বিশেষ নিবন্ধ ছাপা হয়েছে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে। নিবন্ধে বলা হয়, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ১৭ হাজার কিলোমিটার দূরে অবস্থিত বাংলাদেশের ফুটবল ভক্তরা তুমুল আগ্রহ নিয়ে ফুটবল দেখে যেমনটা দেশটির সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটে তাদের আগ্রহ। আর বাংলাদেশের কোনায় কোনায় আলবিসিয়েস্তে (আর্জেন্টিনার ফুটবল দলের নাম) ভক্ত লুকিয়ে আছে।
IMG0
বাংলাদেশের আর্জেন্টাইন ফুটবল ভক্তদের ফেসবুক গ্রুপের সদস্য প্রায় ১লক্ষ ৪২ হাজার। আর্জেন্টিনা ফুটবল ফ্যান্স অব বাংলাদেশ নামের সেই গ্রুপের অন্যতম অ্যাডমিন সাইফ আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটকে বলেন, ২০১২ সালে এই গ্রুপের যাত্রা শুরু। আমরা প্রতিবছর বিশেষ করে কোনো টুর্নামেন্টের আগে বিভিন্ন ইভেন্ট আয়োজন করে থাকি। খেলার সময় আল্লাহর কাছে আর্জেন্টিনার জন্য প্রার্থনা করি যেন তোমরা জিততে পারো।
IMG1
ওয়েবসাইটে আরো বলা হয়, ২০১৫ সালে কোপা আমেরিকার সময়ে টাটা মার্টিনোর আর্জেন্টিনাদলের সমর্থনে বাংলাদেশিরা আকাশী-সাদা রং পরিধান করবে। ঢাকার রাস্তায় আকাশী-সাদা রং দেখলে অন্যরকম শিহরণ কাজ করে।২০১৬ সালেও এর ব্যতিক্রম হবে না।