ক্রিকেট থেকে সাময়িক নিষেধাজ্ঞার সময় শেষ। এবার পেলেন আরো বড় সুখবর। সেপ্টেম্বরে মোহম্মদ আশরাফুলের স্ত্রীর কোল জুড়ে আসছে ছেলে সন্তান।
আশরাফুলের বাবা আসন্ন নাতির ব্যাপারে চুপ থাকতে পারেননি। তিনি বলেন, ‘ইনশাআল্লাহ নাতিই আসছে!’
বাবা হওয়ার অগ্রিম আনন্দে আত্মহারা আশরাফুল। এটাকে সুদিনের ইঙ্গিত হিসেবে দেখছেন তিনি। তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। প্রথম সন্তানের বাবা হওয়ার অনুভূতির তুলনা নেই। বাবা হচ্ছি, ক্রিকেটেও ফিরতেছি, এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
গত বছর ১১ ডিসেম্বর অনিকা তাসলিমা অর্চিকে বিয়ে করেন আশরাফুল। তিনি জানান, ক্রিকেট নিয়ে তার স্ত্রীর তেমন আগ্রহ নেই। তবে ক্রিকেটে ফিরতে ঠিকই স্বামীকে প্রেরণা দিয়ে গেছেন তিনি।