পরাজিত হয়ে বিএনপি গুপ্ত হত্যায় লিপ্ত : তোফায়েল

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জামায়য়েত শিবির নেতা কর্মীরা এসপির স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে। যতোগুলো ঘটনা ঘটেছে আইনশৃংলা বাহিনী তা দক্ষতার সাথে উদঘাটন করছে। কিন্তু বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া আওয়ামী লীগকে দোষারোপ করে মূলত জঙ্গিদের সমর্থন দিয়েছে।
 
শনিবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোলা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। 
 
বাণিজ্যমন্ত্রী বলেন, যারা রাজনৈতিকভাবে ২০১৩ ও ১৪ সালে ক্ষমতাসীন দলকে ক্ষতি করার চেষ্টা করেছিলো তারা পরাজিত হয়েছে। রাজনৈতিকভাবে পরাজিত হয়ে তারা (বিএনপি) এখন গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে। এবং এমন ভাবে টার্গেটেড ক্লিন করে ধর্মজাযক, পুরোহিত,বিদেশীকে হত্যা করা হয়। যারা এসব ঘটনা ঘটাচ্ছে তাদের পক্ষ নিয়েছে খালেদা জিয়া। আমরা এ ব্যাপারে সচেতন।
 
ভোলা জেলা প্রশাসক মো: সেলিম উদ্দিনের সভাপতিত্বে আইন শৃংখলা সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জেলা পরিষদের প্রশাসক আব্দুল মমিন টুলু,পৌর মেয়র,জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলাদর ,উপজেলা চেয়ারম্যান,রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশিল সমাজের প্রতিনিধি,সাংবাদিকরা উপস্থিত ছিলেন।