প্রিমিয়ার ডিভিশন হকিতে জয় পেয়েছে মেরিনার ইয়াংস ক্লাব ও সোনালী ব্যাংক। শনিবার মওলানা ভাষানী হকি স্টেডিয়মে দিনের প্রথম ম্যাচে ঢাকা ওয়ান্ডারার্সকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছে মেরিনার্স। অপর ম্যাচে আজাদ স্পোর্টিয়ের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে সোনালী ব্যাংক।
এদিন ঢাকা ওয়ান্ডারার্সের বিপক্ষে খেলতে নেমে প্রথমার্ধের ১০ মিনেটে ওয়াকাস শরীফের ফিল্ড গোলে ১-০ তে লিড পায় মেরিনার। দুই মিনিট পরে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন মামুনুর রহমান। শরীফ, মামুনুলদের দিনে বসে ছিলেন না আশরাফুলও। ২৩ মিনিটে তার ফিল্ড গোল খেলায় ব্যবধান নিয়ে যায় ৩-০তে।
এরপর প্রথমার্ধ শেষের পাঁচ মিনিট আগে শিশিরের পেনাল্টি কর্নারের গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মেরিনার।
বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধে আবার জ্বলে উঠে মেরিনার। ৩৮ মিনিটে রাব্বির ফিল্ড গোল মেরিনারদের ৫-০ গোলের ব্যবধানে এগিয়ে দিলে জয় নিয়ে মাঠ ছাড়ার প্রহর গুণতে থাকে দলটি।
এমন এক মুহূর্তে ৪৫ মিনিটে সীমান্তের ফিল্ড গোল খেলায় ৫-১ এ ব্যবধান কমায়। তিন মিনিট পর খলিলুর রহমানের পেনাল্টি থেকে করা গোল ব্যবধান ৫-২ এ কমালেও ৬৮ মিনিটে মেরিনারের মোহসিন ফিল্ড গোল থেকে ওয়ান্ডারার্স এর জালে বল জড়িয়ে মেরিনারকে ৬-২ এর ব্যবধান এনে দিয়ে মাঠ ছাড়ে।