ফতুল্লায় অটোরিকশার চাপায় শিশুর প্রাণহানি

নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ফতুল্লায় ব্যাটারি চালিত অটোরিকশার (ইজিবাইক) চাপায় খাদিজা আক্তার (৬) নামে এক শিশু মারা গেছে। 
 
জানা গেছে, শনিবার সকালে ফতুল্লার মুসলিমনগর এতিমখানা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা আক্তার ওয়ারেছ আলীর মেয়ে। তারা ফতুল্লার মুসলিমনগর এলাকার হাজী আফাজ উদ্দিনের বাড়ির ভাড়াটে। এই ঘটনায় বিক্ষুদ্ধ জনতা চালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
 
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বলেন, শিশুটি রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতিতে আসা অটোরিকশার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 
অটোরিকশার চালক আলমগীরকে আটক করা হয়েছে।