আনন্দ গাঙ্গুলীর বাড়িতে বিএনপি প্রতিনিধি দল

বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল শনিবার বিকেলে ঝিনাইদহের করাতিপাড়া গ্রামে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর  বাড়িতে যান। এ সময় তারা আনন্দ গোপাল গাঙ্গুলীর  পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
 
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে ও শান্তিপূর্ণ সমাজকে বিভক্ত করে তোলার জন্য এ সব ঘটনাগুলো  ঘটানো হচ্ছে। এর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের বের করতে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকার ব্যর্থ হয়েছে। আমরা মনে করি, এখানে রাষ্ট্রের নিরাপত্তা, শান্তি, অগ্রগতি ও সমস্ত সম্প্রদায়ের শান্তি শৃঙ্খলা জড়িত। সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সর্ব দলীয়ভাবে এদের দমনে উদ্যোগ  নিতে হবে।
 
প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা জয়ন্ত কুমার কুন্ডু, জন গমেজ, অমলেন্দ বিশ্বাস, জেলা নেতা আব্দুল মালেক, কামাল আজাদ পান্নুসহ অন্যান্য নেতৃবৃন্দ।