গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ি রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় তিন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, শহরের ইসলামবাগ এলাকার সিদ্দিক সিকদারের ছেলে রাজু সিকদার (২৫), মোহাম্মদপাড়া এলাকার কামরুল চৌধুরীর ছেলে তানভীর চৌধুরী রকি (১৯)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

 

এ খবর নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মনিরুল ইসলাম জানান, তিন যুবক মোটর সাইকেলে রেললাইন ক্রস করার সময় ট্রেনের নিচে কাটা পড়েন। পুলিশ ভোর সাড়ে ছয়টার দিকে নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

 

ইত্তেফাক/এএম