খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত

 
রাজধানীর খিলক্ষেত মাইক্রোবাসের বাসের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত তিনটার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডের বিমানবন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসটি পালিয়ে গেছে। অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।