সাতক্ষীরা আশাশুনিতে মালতী রাজবংশী (৪৫) নামের এক নারী বজ্রপাতে নিহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে তিনি নিজ বাড়িতে মারা যান।
নিহত মালতী রাজবংশী আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামের তারাপদ রাজবংশীর মেয়ে ও বেসরকারি উন্নয়ন সংস্থা সুশীলনের একজন কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মালতী রাজবংশী নিজ বাড়িতে একা থাকতেন। সকালে ঝড়ের সঙ্গে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছাদুজ্জামান মুন্সি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।