হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক যাত্রীর কাছ থেকে দুই লাখ ১০ হাজার পিস অবৈধ মেমোরি কার্ড উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। এই ঘটনায় মামুন হাওলাদার (৩৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে।
রবিবার ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার রিয়াদুল ইসলাম জানান, শনিবার সকালে হংকং থেকে একটি ফ্লাইটে মামুন বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় সন্দেহজনক তাকে আটক করা হয়। পরে বেল্ট থেকে তার লাগেজ নিয়ে তল্লাশি করলে সেখানে দুই লাখ ১০ হাজার পিস মেমোরি কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মেমোরি কার্ডের বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা।