ময়মনসিংহে আজ রবিবার পৃথক ঘটনায় বিভিন্ন স্থান থেকে তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনজনই পুরুষ।
ময়মনসিংহ কতোয়ালী থানার ওসি কামরুল ইসলাম জানান, ময়মনসিংহ পলিটেকনিক্যালের ড্রেন থেকে অজ্ঞাত নামা (৪০) এর লাশ উদ্ধার করেছে। পরে তার লাশ মর্গে পাঠানো হয়।
রেলওয়ে থানার ওসি আব্দুল আহাদ খান জানান, ময়মনসিংহ রেলস্টেশনের ৩ নম্বর প্লাটফর্মের লাইনে ট্রেনে কাটা পড়ে আরফান আলী নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স ৬০ বছর। বাসা শহরের পরোহিত পাড়া। তার লাশ মর্গে পাঠানো হয়েছে।
অপরদিকে ময়মনসিংহ জেলার তারাকান্দা বাকুনদা এলাকা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করে করেছে পুলিশ। পুলিশের ধারণা, এটি বাস/ট্রাক চাপায় এ মৃত্যু হয়েছে।