ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর ওয়ারী থেকে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ লিটন (২০), মোঃ শুকুর আলী (২০), মোঃ তারেক (২৪), মোঃ হূদয় হোসেন (১৮), মোঃ ওমর ফারুক (২০), মোঃ আলাউদ্দিন (১৮) ও মোঃ কামাল হোসেন (১৯)।
ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বামীবাগ ওয়ান্ডার ল্যান্ড পার্কের গলির পার্শ্বের ফাঁকা জায়গা থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করে পুলিশ।
এসময় তাদের কাছ থেকে দুইটি স্টিলের চাপাতি, একটি স্লাই রেঞ্জ, একটি স্ক্রু ড্রাইভার, তালা ও গ্রিল কাটার কাজে ব্যবহূত দুইটি হেক্সো ব্লেড, একটি শাবল ও এক বান্ডিল নাইলনের রশি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার কথা স্বীকার করেছে। তাদের সহযোগী পলাতক অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।