দৌলতপুরে বিশেষ অভিযানে আটক ১২

 
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক ইউপি চেয়ারম্যানসহ ১২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
 
পুলিশ জানায়, মরিচা ইউপির চেয়ারম্যান ও বিএনপি নেতা মাহাবুল হককে রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেফতার করা হয়। 
 
এর আগে চক দৌলতপুর গ্রাম থেকে জামায়াত সমর্থক আনারুল ইসলামসহ বিভিন্ন মামলার ১২ জনকে আটক করেছে পুলিশ।