পুলিশের আইজি একেএম শহীদুল হক বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবো। শক্ত হাতে জঙ্গিবাদ নির্মূল করবো।
রবিবার দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইনে চট্টগ্রাম মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
একেএম শহীদুল হক বলেন, পুলিশের মনোবল দুর্বল করে কোনো রকম ফায়দা লোটার সুযোগ দেয়া হবে না। পুলিশের মনোবল কখনোই দুর্বল হবেও না।