শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সিওও জয়ারত্নে

শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের চীফ ওপারেটিং অফিসার (সিওও) হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক অলরাউন্ডার জেরম জয়ারত্নে।  শনিবার লঙ্কান ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে এমনটি জানানো হয়।
 
লঙ্কান ক্রিকেটে বেশ অনেক বছর ধরে কাজ করছেন জয়ারত্নে। দলের কোচ থেকে শুরু করে বিভিন্ন পদে নিয়োজিত ছিলেন তিনি। সর্বপ্রথম ২০০০ সালে বোর্ডের হেড কোচিং পদে যোগ দিয়েছিলেন।
 
আর ২০১৫ সালে মারভান আতাপাতুর সরে যাওয়া পর অন্তবর্তীকলীন কোচ ছিলেন তিনি। তার অধীনে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলো শ্রীলঙ্কা। ক্রিকইনফো