বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানের তৃতীয় দিনে ৫৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার নয়টি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ১২ জন নিয়মিত মামলার আসামি রয়েছে।
বাগেরহাটে জেলা পুলিশে সূত্রে জানা গেছে, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত নয়টি থানায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-বিএনপির তিনকর্মীসহ ৫৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ১২জন নিয়মিত মামলার আসামি, সাতজন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামি এবং ছয়জনকে মাদকসহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।