পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় ৫ জেএমবি সদস্য ও জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীসহ মোট ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া সন্দেহভাজন জেএমবি সদস্যরা হলো সাইদুল (৩৯), মোসাদ্দের ওরফে মিজু ওরফে জিপু (২৮), একরামুল হক (২৮), গোলাম মোস্তফা ঝুমুর (২৯) ও রফিকুল ওরফে পলাশ (২৬)।
জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান জানান , অভিযানের দ্বিতীয় দিন শনিবার সকাল ৬ টা হতে রবিবার ভোর ৬টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টার জেলার বিভিন্ন এলাকা থেকে ৫ জেএমবি সদস্য ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে ।