পাবনার সাঁথিয়া উপজেলার নগরবাড়ি-ঢাকা মহাসড়কের কাশিনাথপুরের করিয়াল নামক স্থানে রবিবার দুপুরে ট্রাক ও বাসের সংঘর্ষে ১ জন নিহত ও কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
পুলিশ জানিয়েছে, রবিবার দুপুর দুইটার দিকে পাবনা গামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে সাইড দিতে গিয়ে ট্রাকটি মহাসড়কের উপর উল্টে যায়। এসময় উল্টো দিক থেকে আসা ঢাকা গামী ইশা পরিবহনের একটি কোচ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে সরা সরি আঘাত করলে কোচের সামনের অংশ দুমরে মুচরে যায়।
এসময় ঘটনা স্থলেই বেড়া উপজেলার টাংগবাড়ি গ্রামের তৈয়ব আলীর ছেলে হান্নান (৩৫) নিহত হয়। এছাড়াও দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদেরকে পাবনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক ও কোচ সরিয়ে সড়কের যানজট নিয়ন্ত্রণ করেন।