বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পাঠানো বিশেষ প্রতিনিধি দল রবিবার দুপুরে নাটোরে বনপাড়ায় সুনীল দানিয়েল গমেজকে (৬০) হত্যার ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ সময় তারা সুনীল গমেজের স্ত্রী-সন্তানদের খোঁজ নেন ও তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রতিনিধি দলে সাবেক যুগ্ন সচিব তপন মজুমদার, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জন গমেজ, যুবদলের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক অমলেন্দু দাস অপু, মাগুড়ার বিএনপি নেতা মিহির কান্তি দাস, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের মিয়া, সাধারণ সম্পাদক হজরত আলী, বনপাড়া পৌর আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান ও বড়াইগ্রাম পৌর সেক্রেটারি বেলাল হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।