প্রতিপক্ষের হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত প্রতিবন্ধী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৫) মারা গেছেন।
 
রবিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) তিনি মারা গেছেন। জাহাঙ্গীর আলম উপজেলার চড়িতাবাড়ি গ্রামের আব্দুর রহিমের ছেলে ও উপজেলা সদরের বিবিসির মোড়ের পান-সুপারির ব্যবসায়ী।
 
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, জাহাঙ্গীর গত শুক্রবার  কঞ্চিবাড়ী গ্রামের তছলিম উদ্দিনের ছেলে মাইদুল ইসলামের কাছে পাওনা টাকা চাইতে গেলে দুইজনের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে মাইদুল ও তার লোকজন জাহাঙ্গীরকে এলোপাথারি মারপিট করে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) ভর্তি করান।