পেশাজীবীদের সঙ্গে খালেদার ইফতার

পেশাজীবীদের সঙ্গে রবিবার ইফতার করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
 
বসুন্ধরা কনভেনশন সেন্টারে পেশাজীবীদের সন্মানে তার দেয়া এই ইফতার পার্টিতে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক,
পিএসসির সাবেক চেয়ারম্যান জেড এ তাহমিদা বেগম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আবদুল হালিম, সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম, সাবেক আইজিপি আজিজুল হক, বিজেএমইর সাবেক সভাপতি মোস্তফা গোলাম কুদ্দুস অংশ নেন।
 
ইফতারের আগে খালেদা জিয়া টেবিলে টেবিলে গিয়ে অতিথিদের সঙ্গে ‍কুশল বিনিময় করেন।
 
আইনজীবী রফিক-উল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দিন আহমদ, সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, আবুল আসাদ, এএমএম বাহাউদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এক টেবিলে বসে ইফতার করেন বিএনপি চেয়ারপারসন।
 
সাংবাদিকদের মধ্যে এম এ আজিজ, আব্দুস শহীদ, আওয়াল ঠাকুর, খায়রুল আনোয়ার মুকুল, হাসান হাফিজ, মাহমুদ হাসান, আবদুল হাই সিদ্দিকী,  ইশতিয়াক রেজা, কমলেশ রায়, সৈয়দ আবদাল আহমেদ, বাকের হোসাইন, প্রণব সাহা, রাহুল রাহা, জহিরুল আলম, ফাহিম আহমেদ, মঞ্জুরুল ইসলাম, শাহেদ চৌধুরী, কাদের গনি চৌধুরী, লোটন একরাম প্রমুখ ছিলেন।
 
ব্যবসায়ীদের মধ্যে ফারুক হাসান, কাজী মুনিরুজ্জামান, এসএম ফজলুল হক, মাহমুদ হাসান, আনোয়ার হোসেন মুক্তার চৌধুরীসহ অনেকে ইফতারে অংশ নেন।
 
অধ্যাপক মাহবুবউল্লাহ, আনোয়ারুল্লাহ চৌধুরী, খন্দকার মুস্তাহিদুর রহমান, সদরুল আমিন, আ ফ ম ইউসুফ হায়দার, কবি মাহমুদ শফিক, ছড়াকার আবু সালেহ, চলচ্চিত্রকার আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, ফুটবলার আমিনুর হকও ইফতারে ছিলেন।
 
বিএনপি সমর্থিত সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সমিতির বর্তমান সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আ ন হ আখতার হোসেইন, এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের আনোয়ারুন্নবী, এমবিএ সভাপতি সৈয়দ আলমগীর, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের আবদুল হাই শিকদার, জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের অধ্যক্ষ সেলিম ভুঁইয়া প্রমুখ ছিলেন।
 
বিএনপি নেতাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন,  মওদুদ আহমদ,  মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ,  চৌধুরী কামাল ইবনে ইউসুফ, মাহমুদুল হাসান, হারুন আল রশীদ, আবদুল্লাহ আল নোমান,  আলতাফ হোসেন চৌধুরী,  সেলিমা রহমান, আবদুল মান্নান, আহমেদ আজম খান,  এ জেড এম জাহিদ হোসেন, হায়দার আলী, রুহুল আলম চৌধুরী, সুজাউদ্দিন, ইসমাইল জবিউল্লাহ, জহুরুল ইসলাম, আবদুল কাউয়ুম,  মিজানুর রহমান মিনু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবীর খোকন, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খানসহ কেন্দ্রীয় নেতা  ও সাবেক সাংসদরা ইফতারে অংশ নেন।