খুলনায় আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

১৯ মাস পর খুলনা মহানগর আওয়ামী লীগের কমিটির পূর্ণাঙ্গ অনুমোদন দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
গত শনিবার নির্বাহী কমিটির সভায় ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। রবিবার সন্ধ্যায় খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সী মাহবুব আলম সোহাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করা হয়।
 
গত ২০১৪ সালের ২৯ নভেম্বর খুলনা মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে তালুকদার আব্দুল খালেক এমপিকে সভাপতি ও মিজানুর রহমান মিজান এমপিকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। সে সময়ে বলা হয়, অতিদ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটির নিকট পাঠাতে। দীর্ঘ ১৯ মাস পর অবশেষে ৭১ সদস্য বিশিষ্ট কমিটির পুর্ণাঙ্গ অনুমোদন দেয়া হয়।
 
কমিটির সহ-সভাপতি হলেন : অ্যাডভোকেট চিশতি সোহরাব হোসেন শিকদার, কাজি আমিনুল হক, শেখ হায়দার আলী, কাজী এনায়েত হোসেন, মোল্লা শওকত আলী, আজমল আহমেদ তপন, বেগ লিয়াকত আলী, মল্লিক আবিদ হোসেন কবির, শেখ সিদ্দিকুর রহমান।
এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রজব আলী সরদার, এমডিএ বাবুল রানা, নূর ইসলাম বন্দ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আইয়ুব আলী শেখ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক শ্যামল সিংহ রায়, তথ্যও গবেষণা বিষয়ক সম্পাদক মকবুল হোসেন মিন্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক জামাল উদ্দিন বাচ্চু, দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ ফজলুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়কসম্পাদক জেড এ মাহমুদ ডন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফেরদৌস আলম চান ফারাজী, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট অলোকা নন্দা দাস, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যাপক আলমগীর কবির, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী আকবর টিপু, শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন খান, শ্রম সম্পাদক মো. ইউনুস আলী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম বাবলু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষ,  সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, আবুল কালাম আজাদ কামাল, মো. আশরাফুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, উপ-প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, ও কোষাধ্যক্ষ শেখ নূর মোহাম্মদ।
 
এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- বেগম মন্নুজান সুফিয়ান এমপি, আবুল কালাম আজাদ, মো. আনোয়ার হোসেন, মো. শাহাজাদা, আমিনুল ইসলাম মুন্না, শেখ মোশাররফ হোসেন, মো. মোশারফ হোসেন, মোজাম্মেল হক হাওলাদার, আব্দুল্লাহ হারুন রুমি, আলী আজগর মিন্টু, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, শেখ সৈয়দ আলী, এ কে এম সানাউল্লাহ নান্নু, শেখ আবিদ হোসেন, স. ম রেজওয়ান, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ফকির মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, মনিরুল ইসলাম বাশার, শহিদুল ইসলাম বন্দ, এস এম আনিসুজ্জামান, মনিরুজ্জামান খান খোকন, মাহাবুবুল আলম বাবলু মোল্লা, মাকসুদ আলম খাজা, মকবুল হোসেন বকু মোল্লা, অধ্যাপিকা রুনু ইকবাল, অ্যাডভোকেট সুলতানা রহমান শিল্পী, হাসান ইফতেখার চালু, অমিয় সরকার গোরা,  মজিবুর রহমান শামীম, তারিকুল ইসলাম, কাজী জাহিদুল ইসলাম, সামছুজ্জামান মিয়া স্বপন ও কাজী মুজিবুল হক।