ময়মনসিংহে প্রথম বারের মত নগরীর যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থপনায় নারী সদস্যদের পথচলা শুরু হয়েছে।
ময়মনসিংহ ট্রাফিকে রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর ৪টি স্পটে দ্বায়িত্ব পালন করে নারী সদস্যরা।
ময়মনসিংহ ট্রাফিক বিভাগ জানায়, এই প্রথম ময়মনসিংহ ট্রাফিক বিভাগে ৮ জন নারী পুলিশ সদস্যকে সম্পৃক্ত করা হয়েছে। রবিবার সকাল থেকেই দুই শিফটে নগরীর কাচারী ঘাট, জেলা পরিষদ সড়ক, টাউন হল মোড় ও গঙ্গাদাস গুহ রোড এলাকায় তারা দ্বায়িত্ব পালন করেন।
জেলা ট্রাফিক ইন্সপেক্টর মাহাবুব রহমান জানান, নারী ট্রাফিক সদস্যদের দ্বায়িত্ব পালনে নগরবাসীর সার্বিক সহযোগিতা একান্ত প্রয়োজন।