মোহাম্মদপুরে অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে আটক ৭

 
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে ডলার প্রতারণা ও অজ্ঞান পার্টির সঙ্গে জড়িত সন্দেহে সাতজনকে আটক করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে তাদের আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।
 
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।