সিলেটে ছাত্রীনিবাসে তরুণীর ঝুলন্ত লাশ

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাস থেকে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সুবি বেগম ওই কলেজের অর্থনীতি বিভাগের অনার্সের ছাত্রী ছিলেন।
 
রবিবার রাত ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা।
 
জানা গেছে, সুবি বেগম বছরখানেক ধরে ছাত্রীনিবাসে অবস্থান করছিলেন।
 
ছাত্রীনিবাসের তত্ত্বাবধায়ক জামালুর রহমান বলেন, ‘রবিবার সন্ধ্যায় সহপাঠীরা রুমে গিয়ে ইফতারের জন্য ডাকাডাকি করেও তার কোনো সাড়া পায়নি। পরে রাত আটটার দিকে আবারো তারা সুবিকে ডাকাডাকি করে। এরপরও কোনো সাড়া না পাওয়ায় তারা বিষয়টি থানা পুলিশে জানান। পরে রাত ১০টার দিকে পুলিশ দরজা ভেঙ্গে সুবির ঝুলন্ত লাশ উদ্ধার করে।
 
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।