ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ব্যাটারিচালিত অটোবাইক ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হলেন, নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার বাইপাইল গ্রামের মো. মহিউদ্দিন (৪৫) এবং ঢাকার সায়েদাবাদের আলী হোসেন (৩০)।
সোমবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। প্রসঙ্গত, রবিবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কালিবাড়ি বাজার থেকে তাদের গ্রেফতার করা হয় ।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাহবুবুল হক জানান, এ ঘটনায় করা মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে ।