বাগেরহাটে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে জামায়াত কর্মী ও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২৪ ঘণ্টায় বাগেরহাটের নয় উপজেলায় সাঁড়াশি অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
তবে এসময় কোনো বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্যা জানান, বাগেরহাটের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতা মামলার সন্দেহভাজন জামায়াতের এক কর্মী ও বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্তসহ মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে বাগেরহাটে ৯৬ ঘণ্টার বিশেষ অভিযানে ২৪২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।