পুলিশের সাঁড়াশি অভিযানে কক্সবাজারে গত ২৪ ঘণ্টায় আরও ৯০ জনকে গ্রেফতার হয়েছে।
রবিবার বেলা ১২টা থেকে সোমবার বেলা ১২টা পর্যন্ত জেলার ৮টি উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, গ্রেফতারকৃতদের মধ্যে একজন জেএমবি সদস্য রয়েছে। এছাড়া নাশকতা মামলার আসামি, হত্যা, নারী নির্যাতন, চুরি ডাকাতিসহ বিভিন্ন মামলার পলাতক আসামি রয়েছে।
শুক্রবার মধ্যরাত শুরু হওয়া সাড়াশি অভিযানে এ পর্যন্ত মোট ২৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।