যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দ্য নির্বাচন এর অংশ হিসেবে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ‘রোড টু দ্য হোয়াইট হাউস’ শীর্ষক ধারাবাহিক ফেইসবুক চ্যাট শুরু করতে যাচ্ছে। মঙ্গলবার এই ফেইসবুক চ্যাট শুরু হবে।
২০১৭ সালের জানুয়ারিতে প্রেসিডেন্টের শপথ নেয়া পর্যন্ত চলবে। প্রতি মাসে একজন করে নির্বাচন বিশেষজ্ঞ একঘন্টাব্যপী ফেইসবুক চ্যাটে অংশগ্রহণ করবেন। মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘আমরা আনন্দিত যে আমাদেরপ্রায় ত্রিশ লাখ ফেইসবুক ফ্যান ও বাংলাদেশি গণমাধ্যমকে আমরা যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে জানাতে পারবো।’
এই প্রথমবারের মত কোন যুক্তরাষ্ট্র দূতাবাস ফেইসবুক পেইজের মাধ্যমে নির্বাচন সংক্রান্ত সরাসরি চ্যাটের আয়োজন করেছে। চ্যাট এ থাকবেন চেঞ্জ.অর্গ এর চেঞ্জ পলিটিক্স পার্টনার্শিপের পরিচালক অ্যাড্রিয়েনে লিভার।
চেঞ্জ.অর্গ বিশ্বের বৃহত্তম ও দ্রুত বর্ধমান সামাজিক কর্মকাণ্ডের মঞ্চ যেখানে বিশ্বের ১০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছেন। চেঞ্জ.অর্গ এর আগে তিনি ডেমোক্রেসি ওয়ার্ক এর কৌশলগত অংশীদারিত্বের জোষ্ঠ্য পরিচালক হিসেবে টার্বো ভোট কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২০০ কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভোটার নিবন্ধন প্রচেষ্টা সমন্বয় করেন।
তিনি রাজনৈতিক প্রচারক হিসেবে তার পেশাজীবী জীবন শুরু করেন এবং বারাক ওবামার প্রথম বারের নির্বাচনী প্রচারণায় আঞ্চলিক পরিচালক হিসেবে দুই বছর কাজ করেন।
দূতাবাসের ফেইসবুক পেইজে ১৩ই জুন `রোড টু দ্য হোয়াইট হাউস' পোস্টের কমেন্ট অংশে প্রশ্ন দিতে পারবেন।