মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় পথচারী নিহত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। নিহত সুরুজ মিয়া (৫০) উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের পশ্চিম ভাটেরচর গ্রামের বাসিন্দা।
 
সোমবার দুপুরে উপজেলার ভাটেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ জানায়, উপজেলার ভাটেরচর বাস স্ট্যান্ড এলাকায় সড়ক পার হচ্ছিলেন সুরুজ। এ সময় ঢাকা থেকে নোয়াখালীগামী যাত্রীবাহী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সুরুজ মারা যান। তবে বাসটি আটক করা যায়নি।
 
ভবেরচর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট এসআই কামরুজ্জামান রাজ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।